ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

বালাগঞ্জে জলমহাল নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েও প্রতিকার মিলছে না, নীরব স্থানীয় প্রশাসন


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-২-২০২৬ দুপুর ২:৪৫

সিলেটের বালাগঞ্জে নিয়ম বহির্ভূত ভাবে জলমহাল ইজারা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি এ জলমহালে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পন্থায় বিল সেচ করে মাছ লুটের অভিযোগ। মানতে নারাজ পক্ষ, রহস্যজনক ভাবে স্থানীয় প্রশাসন নীরব। যদিও ৯ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু স্থানীয় ইউএনও প্রথমে বলেছেন, তিন মাসের নিষেধাজ্ঞা ছিল, মেয়াদ শেষ হয়েগেছে। তারা যদি ডেইট এক্সটেনশন করে আমার কাছে দেয় তাহলে আমি সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেব।

জানা যায়, গতবছরের নভেম্বরে দরপত্র আহবানের প্রেক্ষিতে বালাগঞ্জ উপজেলা পূর্ব পৈলনপুর ইউনিয়ের আউরিয়া গ্রুপ জলমহাল সরকারের কাঙ্ক্ষিত মূল্য 'বালাগঞ্জের সত্যপুর মৎসজীবি সমবায় সমিতি লিমিটেড' প্রতিশ্রুত হওয়ায় তাদের পক্ষে সুপারিশ করেন তৎকালীন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি। কিন্তু জেলা প্রশাসক কার্যালয় থেকে জলমহালটি সত্যপুর মৎসজীবি সমবায় সমিতি লিমিটেড কে না দিয়ে পাশ্ববর্তী ওসমানীনগর উপজেলার শাহজালাল মৎস্যজীবি সমবায় সমিতিকে ইজারা দেওয়া হয়। এমন অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে সত্যপুর মৎসজীবি সমবায় সমিতি। এর প্রেক্ষিতে গেল ১লা ডিসেম্বর হাইকোর্ট জলমহালে নিষেধাজ্ঞা আরোপ করেন ৩ মাসের জন্য। কিন্তু হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে "শাহজালাল মৎস্যজীবি সমবায় সমিতি" অবৈধভাবে সেচ প্রক্রিয়ার মাধ্যমে নিয়মিত মাছ লুট করছেন বলে অভিযোগ করেন সত্যপুর মৎসজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কটন বিশ্বাস। 

কটন বিশ্বাস বলেন, হাইকোর্টের আদেশের কপি এবং অবৈধ ভাবে মাছ লুটের অভিযোগ লিখিত ভাবে বালাগঞ্জ ইউএনও ও থানায় দেওয়া হলেও কার্যত কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বারবার প্রশাসনের সাথে যোগাযোগ করছি আইন অমান্যকারীরা মেশিন লাগিয়ে সেচ করছে। কিন্তু প্রশাসন রহস্যজনক ভাবে নীরব ভূমিকা পালন করছে।

বেশ কিছুক্ষণ পর দৈনিক সকালের সময়কে মুঠোফোনে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: মেহেদী হাসান জানান, ৯ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি রয়েছে। তিনি মেশিন বন্ধ করিয়ে দিচ্ছেন।

এমএসএম / এমএসএম

চৌগাছায় উদ্ভাবন মেলা অনুষ্ঠিত

​রাণীনগরে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও উদ্ভাবন ধারণা কর্মসূচি অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

পূর্বধলায় উদ্ভাবনী মেলা: ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান প্রকল্প ও স্টার্টআপ আইডিয়া প্রদর্শন

গোদাগাড়ীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

গাজীপুরে এস এস সি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রােমে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠিত

‎নবাবগঞ্জে বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক প্রজন্ম তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

শরীয়তপুরের ডামুড্যায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

কুমিল্লায় শিক্ষার্থীদের স্টার্টআপ ও বিজ্ঞান মেলা পরিদর্শন করলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনে মুখরিত রাজারহাট

সিংড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত