ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্বাসের দাফন সম্পন্ন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৭-২-২০২৬ দুপুর ২:৫১
কুষ্টিয়া সদর উপজেলার ১৬নং ওয়ার্ডের বাড়াদী এলাকার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্বাসের দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থান মাঠ প্রাঙ্গণে মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এ সময় কুষ্টিয়া থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার।
অনুষ্ঠানে জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একই স্থানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার ও জানাজার নামাজে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ অন্যান্য মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্বাস কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের