আলফাডাঙ্গায় ক্যাবের লিফলেট বিতরণ
কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা-এ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। রমজানে অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আলফাডাঙ্গা সদর বাজারে ক্যাবের উদ্যোগে আলফাডাঙ্গা শাখার সদস্যরা এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ক্রেতা-ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, “অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকুন, কেনার আগে গুণমান যাচাই করুন।”
লিফলেটে উল্লেখ করা হয়, প্রতিবছর রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। একই সঙ্গে বাজারে নকল, ভেজাল ও নিম্নমানের পণ্যের বিস্তার ঘটে। এতে সাধারণ ক্রেতারা একদিকে উচ্চমূল্যের চাপে পড়েন, অন্যদিকে মানহীন পণ্য কিনে প্রতারিত হওয়ার ঝুঁকিতে থাকেন।
ক্যাবের পক্ষ থেকে ক্রেতা-ভোক্তাদের প্রতি ২-৩ দিনের বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত না করা, পণ্যের পরিমাণ, মূল্য ও মান যাচাই করে কেনাকাটা করা, অস্বাস্থ্যকর ও খোলা খাদ্যপণ্য পরিহার করা এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ক্ষেত্রে সংযত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি গ্যাস, পানি ও বিদ্যুতের অপচয় রোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবিতে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ ও সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খান।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied