দেওয়ানগঞ্জে অবৈধ ড্রেজার ধ্বংস, মোবাইল কোর্টের অভিযান
দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বেলোয়ার চর রহিমপুর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ড্রেজারসহ ব্যবহৃত সরঞ্জামাদি সম্পূর্ণরূপে অকেজো করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রহিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে কৃষিজমি ও আশপাশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল। এতে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট এবং স্থানীয় বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা লিখিত অভিযোগ দাখিল করলে প্রশাসন অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহামুদুল ইসলাম। এ সময় পাররামরামপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিন, পাইপলাইন ও অন্যান্য সরঞ্জামাদি ধ্বংস করা হয়, যাতে পুনরায় অবৈধ কার্যক্রম পরিচালনা করা না যায়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাহামুদুল ইসলাম বলেন, “অবৈধভাবে মাটি উত্তোলন পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ বেআইনি। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের এ পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, অবৈধ ড্রেজারের কারণে এলাকার আবাদি জমি হুমকির মুখে পড়েছিল। প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী
ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব
Link Copied