পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বরণ করে নিলো রাঙ্গামাটিবাসী
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান মন্ত্রী নেয়ার পর প্রথম বারের মতো ৫দিনের সফরে রাঙ্গামাটি এসে পৌছালে তাকে বরণ করে নিয়েছে রাঙ্গামাটি জেলা বাসী ও রাঙ্গামাটি প্রশাসনের কর্মকর্তারা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটি নিজ সংসদীয় আসনে পৌছালে রাঙ্গামাটি গোদারপাড় এলাকায় থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো শুরু হয়।
নব নির্বাচিত মন্ত্রী দুপুরে রাঙ্গামাটি সার্কিট হাউজে এসে পৌছালে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর (অব:) অরূপ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিএসসি, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা সহ বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
মন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো রাঙ্গামাটি এসে তিনি সাংবাদিকদের বলেন, পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন ত্বরানিত করতে সকলকে নিয়ে কাজ করে যাবে। পাহাড়ের উন্নয়নে কোন ধরনের বৈষম্য, কোন ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এই ধরনের কোন কাজ হতে দেয়া হবে না। আমি ১৮০ দিনের একটি টার্গেট হাতে নিয়েছি। আগে কাজ করি তার পর আপনাদেরকে দৃশ্যমান একটি বক্তব্য উপস্থাপন করবো।
তিনি বলেন, উন্নয়নে প্রথম বলে কোন কথা নেই, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ সকল সেক্টরের উন্নয়ন করাটাই হচ্ছে আমাদের মুল লক্ষ্য। পাহাড়ের সকল মানুষের উন্নয়ন করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করবো। যেখানে দীর্ঘ বছর কোন উন্নয়নের ছোঁয়া পৌছায়নি সেখানে আমরা উন্নয়নের কাজে হাত দিবো।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি এখন জনগনের সেবক। জনগনের সেবা করাই হচ্ছে বিএনপির নেতাকর্মীদের মুল লক্ষ্য। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ জনগনের সেবার মাধ্যমে দেশের সুষম উন্নয়ন ঘঠাতে হবে। তাই প্রতিটি নেতাকর্মীকে জনগনের সেবার মানসিকতা নিয়ে দলের কাজ করার আহবান জানান তিনি।
এর আগে রাঙ্গামাটির ঘাগড়া, মানিকছড়ি টিভি সেন্টার, রেডিও সেন্টার, ভেদভেদী, কলেজ গেইট, রাজবাড়ী, বনরূপা, বিএনপি অফিস সহ সব খানে ফুলেল শুভেচ্ছা দেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied