ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লা আইন কলেজের ২৫-২৬ ব্যাচের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৮-২-২০২৬ দুপুর ১১:১২

কুমিল্লা আইন কলেজ-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর দেশপ্রিয় রেস্টুরেন্ট-এর কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পুরো আয়োজন ছিল প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে পরিপূর্ণ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সাইফুল ইসলাম। 
ইফতার মাহফিলে শিক্ষার্থী ইবনুল হাসান রায়হান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল ও জেলা ও দায়রা জজ আদালতের পিপি মো. কাইমুল হক রিংকু।
প্রধান অতিথির বক্তব্যে কাইমুল হক রিংকু আইন শিক্ষার গুরুত্ব, নৈতিকতা ও ভবিষ্যৎ পেশাগত জীবনে সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক আইনজীবী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুর রহমান, নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, সঞ্জিত কুমার ও সফিকুল ইসলাম।
ইফতার আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষার্থী হেলাল উদ্দিন, রহমত আলী, মকবুল হোসাইন, কাউসার হাসান, মোস্তাফিজ, ফখরুল ইসলামসহ অন্যান্য শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, ইফতার মাহফিল শুধু খাবারের আয়োজন নয়—এটি ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক অনন্য মিলনমেলা। পবিত্র রমজানে সারাদিন সিয়াম সাধনার পর একসঙ্গে ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে।
অনুষ্ঠানটি সবার অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয় এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ