ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে রবিন আহম্মেদ রকিকে দেখতে চায় এলাকাবাসী


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৮-২-২০২৬ দুপুর ১১:৩০
মিরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন রাজপথের লড়াকু সৈনিক ও তরুণ সমাজসেবক রবিন আহম্মেদ রকি। বর্তমানে তিনি মিরপুর পৌরসভার ০৩ (তিন) নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আসন্ন পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন।
দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তিনি নিজস্ব জনপ্রিয়তা তৈরি করেছেন। এর আগে মিরপুর থানার পাশে অবস্থিত পালপাড়া নতুন বাজার কমিটির সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন, যা তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের পরিচয় বহন করে।
স্থানীয় বাসিন্দাদের মতে, রবিন আহম্মেদ রকি একজন বিনয়ী, সাহসী ও কর্মঠ তরুণ। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন এবং বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখিও হয়েছেন।
রাজনীতিতে তার পদার্পণ হয় মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, মিরপুর পৌরসভার প্রতিষ্ঠাতা ও নির্বাচিত মেয়র মরহুম সাইফুল হক খান ফরুক চৌধুরী-এর হাত ধরে। তার দেখানো পথ অনুসরণ করেই তিনি জনসেবাকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেন।
রবিন আহম্মেদ রকি বলেন,
“আমি পদের জন্য নয়, মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে রাজনীতি করি।”
তিনি আরও জানান, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী-এর দিকনির্দেশনা ও আশীর্বাদ এবং ৩নং ওয়ার্ডবাসীর সমর্থন পেলে তিনি ওয়ার্ডটিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন।
বর্তমানে মিরপুর পৌরসভার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাকে ঘিরে ব্যাপক আলোচনা ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এলাকাবাসীর প্রত্যাশা—তরুণ এই নেতৃত্ব আগামী দিনে উন্নয়ন ও সেবার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের