শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে; পার্বত্য মন্ত্রী
শনিবার সকালে রাঙ্গামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় তিনি বৌদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ নানাবিধ পুণ্যকর্মে অংশ নিয়ে ভগবান বুদ্ধের আশীর্বাদ প্রার্থনা করেন।
অনুষ্ঠানে মন্ত্রী দীপেন দেওয়ান তাঁর প্রয়াত পিতা-মাতা, শ্বশুর-শাশুড়ি এবং পরলোকগত আত্মীয়স্বজনসহ জগতের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনায় প্রার্থনা করেন। ধর্মীয় এ আয়োজনে বিহার প্রাঙ্গণ পুণ্যার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল।
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান তাঁর বক্তব্যে বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে বাস করবে। মন্ত্রী আরও বলেন, আমি সৃষ্টিকর্তা ভগবানের কাছে বাংলাদেশ সরকারের উত্তরোত্তর সাফল্য এবং আমাদের প্রিয় মাতৃভূমি ও জাতির সামগ্রিক সমৃদ্ধি কামনা করছি। মন্ত্রী বলেন, শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও বনভান্তের প্রধান শিষ্য শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথের ধর্মীয় দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী মৈত্রী দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রার্থনা সভার শেষে উপস্থিত সকলে বিশ্বশান্তি ও দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন