ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নওয়াপাড়া বাজারে অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২৮-২-২০২৬ দুপুর ১:৩০

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজার তদারকি জোরদার করতে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচজন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে পাঁচটি পৃথক মামলায় পাঁচজন ফল ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারায় তিনজন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা, একজনকে ৫ হাজার টাকা এবং অপর একজনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ