ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দেওয়ানগঞ্জে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি উদ্বোধন, প্রতিমন্ত্রীর আগমনে ইফতার মাহফিল


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২৮-২-২০২৬ দুপুর ১:৩৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উপজেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “রমজান সংযম ও সহমর্মিতার মাস। এ সময়ে কেউ যেন নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় রোধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত সুলভ মূল্যে এ পণ্য বিক্রি চলবে বলে জানান তিনি।
উদ্বোধনের পরপরই ক্রেতাদের মাঝে নির্ধারিত মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু হয়। সাধারণ মানুষ সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজানে এমন কার্যক্রম তাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
এদিকে প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে একই দিন বিকেলে দেওয়ানগঞ্জ হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই রমজানের প্রকৃত তাৎপর্য। তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে জনকল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

এমএসএম / এমএসএম

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ