বাঘায় মীরগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীর বাঘায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মীরগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু সাঈদ চাঁদ।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, "দেশ ও মানুষের কল্যাণে বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁর ত্যাগ ও আদর্শ আমাদের পাথেয়।" এসময় তিনি বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মো. ফকরুল হাসান বাবলু, আহ্বায়ক, বাঘা উপজেলা বিএনপি।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল,তফিকুল ইসলাম তফি, সাধারন সম্পাদক বাঘা পৌর বিএনপি, মো মুকলেছুর রহমান মুকুল অন্যতম সদস্য বাঘা থানা বিএনপি, ব্যারিস্টার সামসুজ্জোহা, অধ্যাপক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সহযোগিতা প্রদান করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তৈয়বূর রহমান তৈয়ব।
মীরগঞ্জ এলাকাবাসীর আয়োজনে এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী