বগুড়ায় যাত্রীবাহী বাসে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এলাকা থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে বিপুল পরিমাণ গাঁজা বহন করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে বাসটি থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন দুই যাত্রীর কাছে থাকা ব্যাগ থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. শওকত আলী (৩৮), পিতা মৃত তপসের আলী এবং তার স্ত্রী মোছা. আবেদা বেগম (৩১)। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার মৈদম মহিদাশ গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে যাত্রীবেশে বিভিন্ন রুটে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত