ঈশ্বরদীতে একরাতে দাদি ও নাতনী খুণ ! গোটা ঈশ্বরদী এলাকায় আতংক সৃষ্টি
ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপু গ্রামে দাদী সুফিয়া বেগম (৭৫) ও কলেজছাত্রী জামেলা খাতুনকে (১৮) শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। নিহত সুফিয়া বেগম ভবানীপুর গ্রামের জয়নালের মাতা ও মেয়ে জামেলা খাতুন । নৃশংস এই হত্যাকান্ডটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ঈশ্বরদী এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী ও পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য সূত্রে এসব জানাগেছে।
সূত্রমতে, শনিবার সকালে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে জয়নালের বাড়িতে পরিবারের সদস্যরা নিজ বাড়ির নিকটস্থ সরিষা ক্ষেতে জামেলার মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকারে ফেটে পড়ে। এঘটনার পরপরই বাড়ির উঠনে দাদী সুফিয়ার মরদেহ পাওয়া যায়। সংবাদ দেওয়া হলে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
এলাকাবাসীদের প্রাথমিক ধারণা একটি বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা কতিপয় চিহ্নিত সন্ত্রাসী চক্রের সদস্যরা দীর্ঘদিন থেকে জমেলাকে উত্তক্ত করত। ঘটনার দিন রাতে ঐ চক্রের সদস্যরা জমেলাকে অপহরণ করার চেষ্টা করলে দাদি সুফিয়া বাধা দেন। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে দাদিকে হত্যা করে। পরে তারা জমেলাকে ধর্ষণ শেষে শ্বাসরুদ্ধ করে হত্যার পর পালিয়ে যায়।
এলাকার একাধিক সূত্রের দেওয়া তথ্যমতে, গত ৫ আগস্টের পর থেকে কতিপয় ব্যবসায়িক পুলিশ সদস্যের সহায়তায় কোন কোন সন্ত্রাসী চক্রের সদস্যরা বিভিন্ন ব্যক্তি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি,বিভিন্ন ব্যক্তিকে মারপিট হুমকি ধামকি প্রদান,বিভিন্ন জায়গা দখল,রাস্তায় মেয়েদের উত্যক্ত করাসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল এগুলো খুজে বের করতে পারলেই হত্যা কান্ডের মূল রহস্য বেরিয়ে আসবে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।
সূত্রগুলি দাবি করে এমন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে ঈশ্বরদীতে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে কাজেই তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান জানান,ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সন্দেহভাজনদের চিহ্নিত করতে কাজ চলছে এবং প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এদিকে এই জোড়া হত্যাকাণ্ডের মর্মান্তিক ঘটনা শুধু ভবানীপুর গ্রাম নয়, পুরো ঈশ্বরদী অঞ্চলের মানুষকে নাড়া দিয়েছে। নিরপরাধ এক তরুণী ও তার বৃদ্ধ দাদীর নির্মম মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি এখন সবার মুখে মুখে।#
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে