শ্যামনগর শীলতলা খালের উপর নির্মানাধীন ব্রীজের কাজ বন্ধ থাকায় হতাশ এলাকাবাসী
শ্যামনগরে শীলতলা খালের উপর নির্মানাধীন কাজ বছর খানিক যাবত বন্ধ থাকায় নানা ভোগান্তিতে এলাকাবাসী। প্রশ্ন উঠেছে আদৌও কি কাজ শুরু হবে।
৩০হাজার জনসাধারনের পারাপারের একমাত্র মাধ্যম শ্যামনগর শীলতলা খালের উপর নির্মানাধীন ব্রীজটির নির্মানকাজ ১২/১৩মাস পূর্বে শুরু হয়ে ৩/৪ মাস কাজ চলে পরে তা বন্ধ হয়ে যায়।সেই থেকে ৭/৮ মাস যাবত কাজ বন্ধ রয়েছে ।৩৩লাখ টাকা ব্যয়ে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় এ কাজটি শুরু করে। এই ব্রীজটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে । বিকাল হলে এলাকার নারীরা খাবার পানি সংগ্রহে খালের পূর্ব পাড়ের একটি পুকুরে আসেন কলস নিয়ে।শিশুরা আসে নিকটস্থ প্রাইমারী , হাইস্কুল ,মাদ্রাসায়।কর্মজীবিরা আসেন শ্যামনগর সদর সহ বিভিন্ন স্থানে ।তারা সকলে পড়েছেন মহা বিপাকে। ইতিপূর্বে খালটির উপর একটি কালভার্ট ছিল সেটি ভেঙ্গে ব্রীজ নির্মানের কাজ শুরু হয়। কাজ শুরুর কয়েক মাস পরই কাজ বন্ধ হয়।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন এব্যাপারে কোন তথ্য দিচ্ছেনা ।তার কাছে বার বার শোনা হচ্ছে কত তারিখ কাজশুরু হয় কত তারিখ বন্ধ হয়েছে আবার কত তারিখ কাজ শুরু হবে কি কারনে কাজ বন্ধ কোন উত্তরই দিচ্ছেনা । এলাকাবাসী বলছেন নোনা বালি ,নিম্ন মানের সিমেন্ট ,নোনা পানি,২নং ইটের খোয়া ও রড কম দিয়ে কাজ করেন ঠিকাদার । ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আলিম বলেন ব্রীজটির কাজ এতদি শেষ হয়ে যেত কাজ না করার কারনে ব্রীজটির যে টুকু কাজ হয়েছে তাও নোনা ধরে নষ্ট হয়ে যাচ্ছে।এলাকাবাসী চলাচলের স্বার্থে সকলে চাঁদা তুলে একটি বাশের সেতু নির্মান করেছেন তা দিয়ে ছাত্র ছাত্রীরা চলাচল করার সময় দূর্ঘটনা ঘটছে প্রায়ই।আহত হয়ে অনেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি ও হয়েছে। শুক্রবার খালের পর্ব পাড়ে আদর্শ স্কুল সংলগ্ন মাঠে হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠান চলাকালে বাঁশের সাকো পার হয়ে আসার সময় আমাদের এক ছাত্রী পড়ে মারাত্বক যখম হয়েছ্ এসব বিষয় প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ সাহেবকে জানালেও তিনি কোন কনৃপাত করছেন না।এব্যাপারে প্রকল্প বাস্তবায়ন অফিসারকে বললে তিনি বলছেন ঠিকাদার পারিবারিক সমস্যায় আছেন দ্রুত কাজ শুরু করবেন। এব্যাপারে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার সামছুজ্জাহান কনকের সাথে মুঠোফোনে বার বার কথা বলার চেষ্টা করলে তিনি তা রিসিভ করেনি।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীর মির্জাগঞ্জে বাঁধ সংস্কারে উপড়ে ফেলা হয়েছে দুই শতাধিক গাছ
খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের সংস্কার হবে: শিক্ষামন্ত্রী
অবৈধভাবে বালু উত্তোলন" ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১ চার জনকে ৫০ হাজার জরিমানা
মহান মে-দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন
সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ
বিরামপুরে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী
তেঁতুলিয়ায় ইয়াবাসহ মাদক যুবক গ্রেফতার
মাগুরার কাপাসহাটি খাল ও দীঘা বিল পুনঃখনন কাজের উদ্বোধন
রাজস্থলী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১
উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সোনারগাঁয়ে সড়ক দূর্ঘটনায় নিহত-২