ডাকাতি হওয়া মোটরসাইকেল লাকসামে উদ্ধার
ঢাকায় ডাকাতি হওয়া ৯ টি মোটরসাইকেল কুমিল্লার লাকসামে উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। এ ঘটনায় শাহ পরান (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কৃত শাহপরানের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলার রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। শাহ পরান সে মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। ২৭ফেব্রুয়ারি শুক্রবার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ফুলহরা গ্রামে নুরানী মাদ্রাসার সামনে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মদ। তিনি জানান, গত বৃহস্পতিবার রাত ৩টায় ঢাকা কুড়িল বিশ্বরোড এলাকা থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো ড ১১-৪৬২৪) ত্রিপাল দ্বারা বাঁধানো এসিআই মটরস কোম্পানির ইয়ামাহা, এফ জেডএস নামে ৯টি মোটরসাইকেল ও ট্রাকসহ ডাকাতি হয়। ডাকাতির ঘটনায় ঢাকা খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার লাকসাম ফুলহরা গ্রামের রাস্তার মধ্যে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকসহ ৯টি মোটরসাইকেল ও একজনকে গ্রেপ্তার করা হয়।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন