ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর শুভেচ্ছা বিনিময়


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ১-৩-২০২৬ দুপুর ২:৪
শেরপুরের নালিতাবাড়ীতে সনাতনধধর্মাবলম্বীদের  মহানামযজ্ঞ (হরিবাসর) পরিদর্শন ও কমিটির নেতৃবৃন্দসহ আগত দর্শনাথীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এমপি। শনিবার (২৮ফেব্রুয়ারি) রাত ৯ টার সময় বাঘবেড় মহানাম যজ্ঞ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নালিতাবাড়ীর সনাতন ধর্মাবলম্বীদের জন্য আগামীতে নালিতাবাড়ীকে সনাতন ধর্মের জন্য একটি বাসযোগ্য নালিতাবাড়ী উপহার দেওয়া হবে। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিজস্ব স্বকীয়তা বজায় রেখে ধর্ম পালন করতে পারে এবং স্বাধীন ভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারে জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি পরিমল চন্দ্র বর্মণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নেতা সুকুমার চন্দ্র বর্মণ।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, হাবিবুর রহমান লিটন, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, কলসপাড় ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির, বাঘবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম হারুন সহ  বিএনপির দলীয় বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরমান / আরমান

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪