ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মান্দায় ছাত্রদল নেতার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ঘর দখেেলর অভিযোগ


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ১-৩-২০২৬ দুপুর ২:১১

নওগাঁর মান্দায় আব্দুল হান্নান নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে  আশ্রয়ন প্রকল্পের ঘর দখলের অভিযোগ উঠেছে। ছাত্রদল নেতা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও তেলিপাড়া গ্রামের গাজিমুদ্দিনের ছেলে। শনিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা দুলালী রানী জানান, দখল করা ঘরটিতে গোসাইপুর গ্রামের আবুল কালাম নামে এক ব্যক্তি বসবাস করতেন। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় উপজেলা প্রশাসন ঘরটি তালাবদ্ধ করে রাখে। শনিবার দুপুরে আব্দুল হান্নান তালা ভেঙে ঘরটি দখল করে নেন বলে অভিযোগ করেন তিনি। তবে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ঘরটি নতুন করে  কারো নামে  বরাদ্দ দেওয়া হয়নি বলে জানাগেছে।

একই এলাকার সোহরাব হোসেন কারিগর বলেন, তিনি ভূমিহীন ব্যক্তি হিসেবে ঘর বরাদ্দের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে ঘরটি তালা ভেঙে দখল করে নিয়েছে ছাত্রদল নেতা আব্দুল হান্নান।দখলের বিষয়টি সাংবাদিকদের জানানোর পর তারা আমাকে মেরেছে।

অভিযোগের বিষয়ে আব্দুল হান্নান বলেন, ঘরটি খালি অবস্থায় পড়ে ছিল। তাই তিনি সেটি পরিষ্কার করে কিছু আসবাবপত্র রেখে ঘর দখল করেছেন। এটি সঠিক হয়েছে কি-না তা আমি বলতে পারছি না।

এ বিষয়ে মান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, বিষয়টি  জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরমান / আরমান

মা মেয়েকে বাঁচাতে নিজের কিডনি দিতে চান , অর্থ না থাকায় অপারেশন অনিশ্চিত

রাণীশংকৈলে ৩দিন ব্যাপি স্কাউট ক্যাম্পুরী ও সমাবেশ

আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই