ভ্রাম্যমাণ আদালতের অভিযান ব্যবসায়ীকে জরিমানা
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করেছে প্রশাসন। এর অংশ হিসেবে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার (১ মার্চ) সকালে পরিচালিত এ অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে লেবু বিক্রির অভিযোগে লিটন শেখ নামে এক পাইকারি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, সকাল ৮টা থেকে বাজারে তদারকি শুরু হয়। এ সময় বিভিন্ন আড়তে মূল্যতালিকা যাচাই করা হয় এবং পাইকারি দামের সঙ্গে খুচরা দামের সামঞ্জস্য আছে কি না তা খতিয়ে দেখা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, রমজানজুড়ে বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন।
আরমান / আরমান
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied