ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় প্রায় ৭ হাজার ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১-৩-২০২৬ দুপুর ২:১৫

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর চন্দ্র রায় (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে একটি মাদকের চালান ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে পাচার হবে। সেই তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ভরিয়া এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে হাসি-খুশি স্টোরের সামনে শনিবার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আদিবা ক্ল্যাসিক পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ (রেজি: ঢাকা মেট্রো-ব-১৩-০১০৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের G-3 সিটে টিকিটবিহীন বসা এক যাত্রীর দেহ তল্লাশি করে একটি সাদা প্লাস্টিক বাজার ব্যাগ থেকে মোট ৬ হাজার ৯৫০ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জব্দকৃত ইয়াবা তিনটি জিপারযুক্ত পলিপ্যাকেটে স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। এর মধ্যে দুটি প্যাকেটে ২ হাজার ৫০০ করে মোট ৫ হাজার পিস এবং অপর প্যাকেটে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি NOKIA TA-1010 মডেলের বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত শংকর চন্দ্র রায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিংজানি গ্রামের মৃত রমেশ চন্দ্রের পুত্র। এ ঘটনায় শিবগঞ্জ থানায় উপ-পরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় জানায়, এ চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আরমান / আরমান

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক