ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

আগের কোন বিষয়ে সময় নষ্ট না করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে দেশকে এগিয়ে যেতে হবে - ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১-৩-২০২৬ দুপুর ২:১৯
 
 
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দূর্নীতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি এ বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।
 
আমাদের ভবিষ্যৎ ভাবনা থেকে, আমরা কত দ্রæত সামনে এগিয়ে যেতে পারি, দেশকে সত্যিকার অর্থে কতটা উন্নয়নের পথে নিয়ে যেতে পারবো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিৎ। দুর্নীতির বিষয়ে আমরা কখনো কাউকে প্রশয় দেয়নি, আর দেবো না। এটা দুর্নীতি দমন কমিশনের কাজ তারা দেখবে। তিনি গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারী দপ্তরের প্রধানগণের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।
 
ঠাকুরগাওয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বিষয়ে মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন ইতিমধ্যে বেশ কিছু উন্নয়ন কার্যক্রম চলমান। আমরা সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে সভা করলাম। এখন পর্যায়ক্রমে অন্যান্য উন্নয়ন কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবো। মেডিকেল কলেজ করার বিষয়ে একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন। তারা বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখছে। আমরা তাদের সাথে কথা বলে জেনেছি হয়তো ৬ মাসের মধ্যে অর্থাৎ ২০২৬ সালের মধ্যে এটির কার্যক্রম শুরু হতে পারে। এটি আমাদের জন্য দারুন একটি সুযোগ হবে। আমাদের যে ফ্যামিলি কার্ড যেটা, আমাদের প্রধানমন্ত্রীর যেটা সবচেয়ে বড় একটি কর্মসূচী সেটি বাস্তবায়ন করা হবে। আমার মনে হয় এ মাসেই এটির কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হবে। আমাদের সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের একটি ওয়ার্ডও পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড চালু হলে তারা উপকৃত হবে।
 
মাদকের ব্যাপারে কোন ছাড় নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে সম্মিলিতভাবে মাদক নির্মুলে কাজ করতে হবে। আজই নির্দেশনা দিয়েছি আজ থেকেই মাদকের বিরুদ্ধে কার্যক্রম শুরু হবে। আমাদের কথা অনুযায়ী খাদ্য নিরাত্তার যে বিষয়গুলো সেগুলো নিয়ে কাজ শরু হয়েছে। মহিলাদের সাবলম্বী করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করা হবে। এছাড়াও জেলার অন্যান্য অনেক বিষয় নিয়ে সভায় কথা হয়েছে। তবে আপনাদের জন্য একটি খারাপ খবরও রয়েছে। সেটি হলো আমাদের জেলা প্রশাসক আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, উনার ব্যক্তিগত কারনে। তবে উনি আরও কিছুদিন থাকলে আমাদের জেলার সার্বিক উন্নয়নে আরও ভূমিকা রাখতে পারতেন। আমরা আশা করবো উনার স্থলে যিনি আসবেন তিনিও উন্নয়ন-সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে কাজ করবেন।
 
গত এক দেড় বছর আগে ঠাকুরগাঁওয়ে আন্ত:নগর ট্রেনগুলির বগিগুলি অনেক ঝকঝকে পরিস্কার ছিলো। কিন্তু ইদানিং খুবই খারাপ মানের বগি দিয়ে ট্রেনগুলো চলছে এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন সামনের দিনে দেখবেন আবার ট্রেন কিংবা বগি সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন থাকবে।
 
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠত সভায় জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজমুল হক সুমন, পুলিশ সুপার মো: বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো: পয়গাম আলীসহ জেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ।
 
উল্লেখ্য, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। পরে তিনি শহরের যানযট নিরসনে ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত ঢাকাসহ দুরপাল্লাগামী কোচ কাউন্টারের উদ্বোধন করেন। বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদ ও জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন তিনি।

আরমান / আরমান

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত