ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চেতনানাশক ব্যবহারে চুরি : দম্পতি হাসপাতালে


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১-৩-২০২৬ দুপুর ২:৪১

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের পূর্ব নারগুন (নিয়ামতপাড়া) এলাকায় চেতনানাশক প্রয়োগ করে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী-স্ত্রী অচেতন অবস্থায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভুক্তভোগীরা হলেন, মো. নজরুল ইসলাম (৩০), পেশায় পল্লী চিকিৎসক এবং তার স্ত্রী মোছা. রুমি আক্তার (২৬)। তারা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্বজনরা জানান, শনিবার রাতে তারাবির নামাজ শেষে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন তারা। সেহরির আগে কোনো একসময় দুর্বৃত্তরা ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে চেতনানাশক প্রয়োগ করে ব্যবসার নগদ এক লাখ টাকা ও প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

ভোরে সেহরির জন্য ডাকতে গিয়ে নজরুল ইসলামের মা মনোয়ারা বেগম ঘরের দরজা খোলা ও ভেতরে কাপড়চোপড় এলোমেলো অবস্থায় ছেলে ও পুত্রবধূকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রæত তাদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইনফেকশন ওয়ার্ডে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক মনজুরুল ইসলাম বলেন, তারা বর্তমানে আশঙ্কামুক্ত। তবে পুরোপুরি সুস্থ নয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনাটি জানার পর আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরমান / আরমান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার