তাড়াশে খিরার ভালো ফলন ও দাম পেয়ে লাভবান কৃষক
সিরাজগঞ্জের তাড়াশে আগাম জাতের খিরা চাষ করে লাভবান হয়েছে কৃষক। চলতি মৌসুমে তাড়াশের চলনবিল অঞ্চলে অন্তত ৪২৭ হেক্টর জমিতে খিরা চাষাবাদ হয়েছে। কৃষি অফিস সুত্রে জানা যায় গত বছরের চেয়ে এবার ৭৫ হেক্টর বেশী জমিতে খিরা চাষ হয়েছে।প্রাকৃতিক দূর্যোগ না থাকায় আবহাওয়া অনুকূলে হওয়ায় খিরার গাছ অন্য বছরের তুলনায় অনেক ভালো হয়। কিন্তু ফলন গাছের তুলনায় সেই রকম না হলেও দাম বেশী হওয়ায় কৃষক লাভবান হয়েছে। কৃষি অফিসের সহায়তা ও পরামর্শে ক্রমে সঠিক সময়ে খিরা চাষ করেছিল কৃষক। প্রতি হেক্টর জমিতে প্রায় ৩৬ মেট্রিকটন খিরা উৎপাদন হয়েছে।
গতবছর খিরা চাষাবাদ করে দেশের রাজনৈতিক অস্থিরতার মুখে ভালো দাম না পাওয়ায় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে এবছর খিরা ভালো দামে বিক্রি করে ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখবে বলে আশাবাদী খিরা চাষিরা। উপজেলার চলনবিল অধ্যুষিত সান্দুরিয়া, সাচানদিঘী, বারুহাস, সড়াবাড়ী, সান্দ্রা, দিঘরিয়া, মনো
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা খিরা কেনার জন্য আসে স্থানীয় খিরার আড়তে। চলনবিলের খিরার মান অত্যান্ত ভালো হওয়ায় সারাদেশে চাহিদা অনেক বেশি। এই অঞ্চলে অলরাউন্ডার, শাহজাদি, তামিল জাতের খিরা চাষাবাদ করে কৃষক ভালো ফলন পেয়েছে। সান্দ্রা গ্রামের খিরা চাষি মকলেছুর জানায়, সে ১ বিঘা জমিতে খিরা চাষাবাদ করেছেন। গতবছর রাজনৈতিক অস্থিরতায় অনেক ক্ষতির মুখে পড়েছিলেন কিন্তু এবছর ফলন ভালো এবং দাম বেশি পাওয়ায় সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।
কুসুম্বী গ্রামের শরিফুল ইমলাম , মামুন প্রামানিক, সান্দুরিয়া গ্রামের শাহিন আলী জানান, কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে আগাম জাতের খিরা চাষাবাদ করে ফলন ভালো পেয়েছি। প্রতি বস্তা খিরা ২৫শ' টাকা থেকে ২৮শ' টাকা পর্যন্ত বিক্রি করছি। তারা খিরার ভালো দাম পেয়ে অনেক খুশি।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা জানান, চলতি মৌসুমে তাড়াশ ৪২৭ হেক্টর জমিতে খিরার চাষ হয়েছে। আরহাওয়া অনুকুলে থাকায় খিরা চাষাবাদ ভালো হয়েছে। প্রতি বস্তা খিরা ২৫শ' টাকা থেকে ২৮শ' টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তিনি আরও জানান উপজেলা কৃষি অফিস থেকে চাষিদের পরামর্শ ও কারিগরি সহায়তা প্রথম থেকেই দেওয়া হয়েছে।
আরমান / আরমান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ