মনপুরায় আগুনে ক্ষতিগ্রস্ত দুই ভাইয়ের পাশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জিয়াউর রহমান
সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত একই পরিবারের আপন দুই ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন মনপুরা উপজেলা দুই নম্বর হাজীরহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. জিয়াউর রহমান।
রবিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় মনপুরা উপজেলার দুই নং হাজীরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দাসের হাওলা এলাকায় এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সম্প্রতি অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্দশাগ্রস্ত পরিবারের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এরই ধারাবাহিকতায় মো. জিয়াউর রহমান ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি বলেন, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব।
সহায়তা প্রদান শেষে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভূইয়ার হাট বাজারে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইব্রাহিম মাতব্বর (যুগ্ম আহ্বায়ক, মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দল), মফিজুল ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক, মনপুরা উপজেলা শ্রমিক দল), সাখাওত আলি (সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক, মনপুরা উপজেলা ছাত্রদল)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্বস্তি এনে দেয় এবং সমাজে সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।
আরমান / আরমান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ