ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে ৯ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত নানা লালু শাহ পলাতক


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২-৩-২০২৬ দুপুর ১১:২০

পটুয়াখালীর বাউফল উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত লালু শাহ (৬০) নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় চৌকিদার মহিবুল্লাহর পিতা। ঘটনার পর থেকেই অভিযুক্ত লালু শাহ এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ভিকটিম শিশু নুসাইবা (৯) উপজেলার দাশপাড়া ইউনিয়নের চর আলগী গ্রামের হাসান হাওলাদারের মেয়ে। সে সম্পর্কে অভিযুক্ত লালু শাহের নাতনি।
পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রোববার (১ মার্চ) সন্ধ্যার আগে ধানদী গ্রামে নানা বাড়িতে একটি খালি ঘরে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন লালু শাহ। বিষয়টি জানাজানি হওয়ার পর শিশুটির পরিবার প্রথমে অভিযুক্তের ছেলে চৌকিদার মহিবুল্লাহকে জানায়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ শাহরিয়ার আল কাইয়ুম জানান, প্রাথমিক পরীক্ষার পর শিশুটির শারীরিক অবস্থা বিবেচনা করে ফরেনসিক রিপোর্টের জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, "খবর পাওয়ার পরপরই আমরা বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভুক্তভোগীর পরিবারের খোঁজখবর নিয়েছি। ভিকটিমকে ফরেনসিক পরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত লালু শাহ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
এই জঘন্য ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা ধর্ষক লালু শাহকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা