শরণখোলায় প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী নিহত
বাগেরহাটের শরণখোলায় রাজনৈতিক প্রতিপক্ষের নৃশংস হামলায় আরিফুল ইসলাম মাসুম (৩২) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। গত রোববার (১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের মডেল বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাসুম একই গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে এবং একজন মালয়েশিয়া প্রবাসী ছিলেন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ইতোমধ্যে ৪ জনকে আটক করেছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় এখনো প্রকাশ করেনি প্রশাসন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রোববার রাত ৮টার দিকে মাসুম তার শ্বশুরবাড়ি থেকে খাবার খেয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মডেল বাজার এলাকায় পৌঁছালে আফজাল বয়াতি ও বারেক শরীফের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল তার গতিরোধ করে। সেখানে তাকে আটকে রেখে নির্মমভাবে মারধর করা হয়।
সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন জানান, মারধরের খবর পেয়ে তিনি পুলিশ ও স্থানীয় জামায়াত নেতাদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে যাওয়ার পর মাসুমকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করার পর মাসুম ঘটনার বর্ণনা দিতে গিয়ে হঠাৎ বমি করে দেন। দ্রুত তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পূর্ববর্তী ও পরবর্তী সময় থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর আগে কয়েক দফায় জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি নেতাদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে জামায়াত কর্মীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত মাসুম সাবেক ছাত্রদল কর্মী হিসেবেও পরিচিত ছিলেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ