ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

ডিসির আদেশ সত্ত্বেও আত্রাইয়ে ইউপি চেয়ারম্যান তোফাকে কাজে যোগদানে বাধা


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২-৩-২০২৬ দুপুর ১১:২৬

নওগাঁর আত্রাই উপজেলায় জেলা প্রশাসকের সুনির্দিষ্ট আদেশ থাকা সত্ত্বেও নিজ কার্যালয়ে বসতে পারলেন না বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খাঁন তোফা। কতিপয় ব্যক্তির বাধার মুখে তিনি কর্মস্থলে যোগদান করতে ব্যর্থ হয়ে ফিরে আসেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী এই চেয়ারম্যান।
​অভিযোগ সূত্রে জানা গেছে, আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে বিশা ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খাঁন তোফা বেশ কিছুকাল দায়িত্ব থেকে বরখাস্ত ছিলেন। পরবর্তীতে তিনি উচ্চ আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজের পদ ও দায়িত্ব ফিরে পান। এরই ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম তাকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কাজে পুনর্বহালের লিখিত আদেশ প্রদান করেন।
​জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি তোফাজ্জল হোসেন খাঁন তোফা উপজেলার আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান এস.এম মঞ্জুরুল আলম, মনিয়ারী ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন ও ভোঁ-পাড়া ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিনকে সঙ্গে নিয়ে বিশা ইউনিয়ন পরিষদে কাজে যোগদান করতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পরিষদ কার্যালয়ের কাছে পৌঁছালে একদল লোক লাঠিসোটা নিয়ে তাদের পথরোধ করে। এসময় তারা চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। পরিস্থিতির অবনতি দেখে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চেয়ারম্যান তোফা ফিরে যেতে বাধ্য হন।
​​এ বিষয়ে চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খাঁন তোফা বলেন, ​আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে আমার দায়িত্ব ফিরে পেয়েছি। জেলা প্রশাসক মহোদয় আমাকে পুনর্বহালের লিখিত আদেশ দিয়েছেন। কিন্তু স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল আইনের তোয়াক্কা না করে আমাকে লাঠিসোটা নিয়ে বাধা দিয়েছে এবং হুমকি প্রদান করেছে। আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করতে চাই, কিন্তু আমাকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও আমার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
​​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের লিখিত অভিযোগ আমরা পেয়েছি। আদালতের নির্দেশনা ও জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী উনার যোগদানের বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু