বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা হাফেজ মাওলানা সাইফুল নিহত
বগুড়ার ঠনঠনিয়া মাহবুব নগর এলাকায় সন্ত্রাসী হামলায় জামায়াত নেতা হাফেজ মাওলানা সাইফুল ইসলাম নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে ঠনঠনিয়া শাহী মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজস্ব জায়গায় বাউন্ডারি দেওয়ার কাজে শ্রমিক নিয়ে উপস্থিত হন সাইফুল ইসলাম। এ সময় কয়েকজন দুষ্কৃতিকারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। বাধা দিতে গেলে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তিকেও ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে সাইফুল ইসলামের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে রাত পৌনে ৮টার দিকে এলেঙ্গা এলাকায় পৌঁছানোর পর তিনি মারা যান।
নিহত সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে ঠনঠনিয়া-খান্দার এলাকায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বলে জানা গেছে।
পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন