বরগুনায় তরমুজ উৎপাদন ও চ্যালেঞ্জ মোকাবিলায় মতবিনিময় সভা
বরগুনা জেলার তরমুজ উৎপাদন ও বাজারজাতকরণ সংক্রান্ত বিদ্যমান সমস্যা পর্যালোচনা এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণের লক্ষ্যে ০২ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মিজ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক, বরগুনা। সভায় জেলার তরমুজ চাষী ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা তরমুজের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরার পাশাপাশি বরগুনা জেলার তরমুজ উৎপাদনে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যের কথা উল্লেখ করেন। কৃষিনির্ভর এ জেলায় তরমুজ এখন একটি প্রধান অর্থকরী ফসলে পরিণত হয়েছে বলে জানানো হয়। জেলার কৃষি অর্থনীতিতে তরমুজের গুরুত্বপূর্ণ অবদান এবং রপ্তানিমুখী সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় তরমুজ উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়ায় বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করা হয়। উল্লেখযোগ্য সমস্যাগুলো হলো- উচ্চমূল্যের বীজ ক্রয়, নিম্নমানের ও ভেজাল বীজ সরবরাহ, বাজারে সিন্ডিকেট প্রভাব, মধ্যসত্বভোগীর আধিক্য, পরিবহন পর্যায়ে চাঁদাবাজি, কৃষকের মাঠে চাঁদা উত্তোলন, মাঠে পিস হিসেবে বিক্রিত তরমুজ বাজারে কেজি দরে বিক্রয়ের ফলে মূল্য বৈষম্য।
উপস্থিত কৃষক ও ব্যবসায়ীরা মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে এসব সমস্যার কারণে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি তুলে ধরেন।
সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়ে সমস্যাসমূহ নিরসন এবং তরমুজ চাষীদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একটি সুসমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বাজার তদারকি জোরদার, ভেজাল বীজ নিয়ন্ত্রণ এবং পরিবহন খাতে অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়িত হলে বরগুনার তরমুজ উৎপাদন ও বিপণন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষকরা তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পাবেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ