সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত আবুল খায়ের স্টিল মিলস লিমিটেড কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার মধ্যে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আরশাদুর রহমান (২০), মো. জামাল (৩৮), রমজান আলী (২৮), মো. রনি (২০), মো. আলাউদ্দিন (৪৮), মো. খোকন (৩০) ও মো. এছহাক (৪৮)। এছাড়া পৃথক মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিলস (রড তৈরির কারখানা) প্রাঙ্গণে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল হানা দেয়। তারা স্ক্র্যাপ লোহা ও রড লুটের উদ্দেশে কারখানায় প্রবেশ করে।
দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা বাধা দিলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন। পাশাপাশি সিকিউরিটি অফিস ভাঙচুর করে ক্যাশ থেকে নগদ অর্থ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পর শুক্রবার রাতে শিফট সিকিউরিটি ইনচার্জ মো. আলাউদ্দিন বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ১০ জনসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আবুল খায়ের স্টিল মিলস কারখানায় ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনায় সাত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু
Link Copied