ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবানে টি এস গাড়ির মালিক গণ ও অটো রিকসা মালিক সমিতি উদ্যোগে রাস্তা মেরামত


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২-৩-২০২৬ বিকাল ৫:২৫

বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৪নং ওয়ার্ড আমতলী পাড়া ও মহেশখালী পাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফাইতং অটোবাইক টমটম মালিকরা। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত আব্দুল জলিল কোম্পানি ও টি এস গাড়ি মালিকদের সহযোগিতায় ফাইতং অটোবাইক টমটম মালিক সমবায় সমিতি লিঃ উদ্যোগে রাস্তা সংস্কার একটি গুরুত্বপূর্ণ সড়ক কাজ শুরু করেছে। দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা এলাকাবাসীর স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। 
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে রাস্তা দুইপাশে পানিতে পরিপূর্ণ থাকায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। রোগী পরিবহন ও কৃষিপণ্য আনা-নেওয়ায়ও সৃষ্টি হতো প্রতিবন্ধকতা। সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে গ্রামবাসী'সহ নিজ উদ্যোগে তহবিল সংগ্রহ করে ফাইতং অটোবাইক টমটম মালিক সমবায় সমিতি লিঃ  উদ্যোগে রাস্তা সংস্কার সিদ্ধান্ত নেন। গ্রামবাসীর ও ফাইতং অটোবাইক টমটম মালিক সমবায় সমিতি লিঃ উদ্যোগে গঠিত কমিটির তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়ন হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অর্থ সহায়তা প্রদান করেছেন।উদ্যোক্তারা জানান, ফাইতং অটোবাইক টমটম মালিক সমবায় সমিতি লিঃ উদ্যোগে রাস্তা সংস্কার হয়ে। আমতলী পাড়া ও মহেশখালী পাড়া এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।এলাকাবাসী আশা করছেন। এই উদ্যোগ অন্য গ্রামগুলোর জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা করে আগামী ইউপি নির্বাচনে প্রার্থীদের চোখে পড়তে রাস্তা সংস্কার উদ্যোগ নেন।
ফাইতং অটোবাইক টমটম মালিক সমবায় সমিতি লিঃ সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির বলেন, বরইতলী ইউনিয়নে পাশ্ববর্তী বানিয়ার ছড়ার উত্তর পাশে আমতলী পাড়া ও মহেশখালী পাড়া রাস্তায় যানবাহন চলাচল করার কারণে বেশি ভেঙ্গে যায় বড় বড় গর্ত হয়ে যাওয়ার কারণে জনসাধারণ চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে। তাই আমরা মহেশখালী পাড়া জনগণের সহযোগিতা নিয়ে এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল জলিল কোম্পানি ও টি এস মালিকদের সহযোগিতায় নিয়ে ফাইতং অটোবাইক টমটম মালিক সমবায় সমিতি লিঃ উদ্যোগে রাস্তা সংস্কার করেছি।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা