গজারিয়ায় মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের গজারিয়ায় সারা দেশের ন্যায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১এর টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশনা ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।
এ আইন অমান্য কারীর শাস্তি ১ থেকে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা সহ উভয় দণ্ডে দণ্ডিত করা হবে ।
উল্লেখ্য প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে মিলিয়ে মোট ১৫ থেকে ১৭ দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার আসল সময় ।
এ সময় সাগর হতে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও ও মোট ২২দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশকে স্বাচ্ছন্দে ডিম ছাড়ার সুযোগ দিতেই সরকার দেশের সব নদ নদীতে ইংলিশ ধরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
এ আদেশ অমান্য করে কেউ নদীতে মাছ ধরতে না পারে সে জন্য নদনদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন কর্মসূচি নির্ধারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে সকল সচেতন নাগরিক, গণমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধিকে এ সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান