ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় নিহত-২ : আহত-১
ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও ট্রাক্টরের এক শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আলী মোড় এলাকায় মহাসড়কে শনিবার দিবাগত রাত ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রফিজুল উদ্দিন (৩২) মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি শিমুলতলী থেকে নিজ বাড়ি সালন্দর শিংপাড়ায় ফিরছিলেন। মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন তাঁর স্বজন আব্দুল সামাদ আলী (৬৪)।
এ সময় ঠাকুরগাঁওগামী একটি সোনালিকা ট্রাক্টর দ্রæতগতিতে এসে মোটরসাইকেলটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে রফিজুল উদ্দিন সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাক্টরের চাকা তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। একই সঙ্গে ট্রাক্টরে থাকা শ্রমিক হাসান আলী (৩৫) ছিটকে পড়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। মোটরসাইকেলের পেছনে থাকা আব্দুল সামাদ আলীও মারাত্মক জখম হন। স্থানীয়রা দ্রæত আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে ৩টার দিকে রফিজুল উদ্দিনকে এবং হাসান আলীকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল সামাদ আলী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজন মো. রাসেল ইসলাম জানান, ট্রাক্টরটির অজ্ঞাতনামা চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ দুটি হেফাজতে নেয় এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের স্বজন রাসেল ইসলাম। ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। ট্রাক্টরের চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত