মুরাদনগরে নিম্নমানের কাঁচামালে পণ্য উৎপাদন, অনুমোদনহীন কারখানায় রমরমা বাণিজ্য
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটি পাড়া ইউনিয়নের বাবুটিপাড়া পশ্চিমপাড়া সড়কের পাশে সাইনবোর্ডবিহীন একটি ঘরে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগ উঠেছে একটি কারখানার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই এসব পণ্য তৈরি ও প্যাকেটজাত করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, কারখানার এক পাশে মাছের খাদ্য মজুদ রাখা হয়েছে এবং অন্য পাশে চা, ‘টেস্টি পিওর’ সফট ড্রিংকস পাউডার, চিনিগুঁড়া চাল, সরিষার তেল, মাসকলাই ডাল ও ডাল ভাজাসহ বিভিন্ন খাদ্যপণ্য প্যাকেটজাত করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, কারখানার মেঝেতে খোলা অবস্থায় বিভিন্ন পাউডার রেখে নিম্নমানের ফ্লেভার ও চিনি মিশিয়ে ‘টেস্টি পিওর’ নামে সফট ড্রিংক বোতলজাত করা হচ্ছে। এছাড়া পামওয়েল ব্যবহার করে ‘নূরে মদিনা’ নামে সরিষার তেল বোতলজাত করা হচ্ছে, যার কোনো বৈধ অনুমোদন নেই বলে জানা গেছে।
এছাড়াও, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় ৫০ কেজির চালের বস্তা খুলে ১ কেজি ওজনের চিনিগুঁড়া চালের প্যাকেট তৈরি করে বাজারজাত করার অভিযোগ রয়েছে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অফিস সূত্রে জানা গেছে, “কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট পণ্যের অনুমোদন থাকলে কেবল সেই পণ্যই বিধিমোতাবেক উৎপাদন করতে পারবে। অন্য কোনো পণ্য একই কারখানায় উৎপাদন বা সংরক্ষণ করা যাবে না।”
এদিকে ‘আল কারীম কনজ্যুমার প্রোডাক্টস’ নামে প্রতিষ্ঠানটি নিয়ম উপেক্ষা করে একই স্থানে একাধিক পণ্য উৎপাদন ও মোড়কজাত করছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া কারখানাটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই বলেও অভিযোগ রয়েছে।
কারখানার মালিক সাইফুল ইসলাম দাবি করেন, ‘আল কারীম’ নামে কোম্পানির সব বৈধ কাগজপত্র রয়েছে। তবে তিনি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। এমনকি তাঁর ট্রেড লাইসেন্স দুই বছরের মেয়াদোত্তীর্ণ বলেও জানা গেছে।
কুমিল্লা বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ইকবাল আহমেদ জানান, ‘আল কারীম কনজ্যুমার প্রোডাক্টস’ চা ও সফট ড্রিংকস পাউডার—এই দুটি পণ্যের অনুমোদন পেয়েছে। বাকি পণ্যের কোনো অনুমোদন নেই। তিনি আরও বলেন, পরিদর্শনের মাধ্যমে পণ্যের গুণগত মান যাচাই করা সম্ভব। খাদ্যপণ্যের পাশে মাছ ও মুরগির ফিড সংরক্ষণ সম্পূর্ণ বিধিবহির্ভূত।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে জেলা প্রশাসকের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন
রোমে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ
শরণখোলায় কেরাম খেলার নামে জমজমাট জুয়ার আসর
বারহাট্টায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার ৫
মনপুরায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক
মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগে মোনতাজের ১০ বছর সশ্রম কারাদণ্ড
কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৭
হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর পরিদর্শন
রায়গঞ্জের চান্দাইকোনায় এশিয়ান হসপিটালের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৬
চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের