বাকেরগঞ্জে ৩২০ বছরের প্রাচীন দুটি রহস্যঘেরা মসজিদ, মুসল্লিদের সাথে মসজিদে নামাজ পড়েন জ্বীনেরাও
বরিশালের বাকেরগঞ্জে ইতিহাস ঐতিহ্যের সাক্ষী ৩২০ বছরের প্রাচীন দুটি মসজিদ দুধল ইউনিয়নের পিলখানা গ্রামের মূসাখান জামে মসজিদ নামেই পরিচিত। ১৭২০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এই প্রাচীন মসজিদ দুটি তিন শতাব্দী ধরে ইতিহাস ও ধর্মীয় চেতনার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে আজো দাঁড়িয়ে আছে। সাদা ও ধূসর বং এর এই মসজিদ দুটি শুধু ইবাদত খানা নয় বরং ৩২০ বছর আগের বিস্তৃত সময়কে ধরে রাখার অনন্য স্থাপত্য।
স্থানীয়ভাবে এই মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, বরং অত্র অঞ্চলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও পরিচিত। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে এখানে সমবেত হন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। জনশ্রুতি রয়েছে রাত হলেই এই মসজিদে নামাজ আদায় করেন জিনেরাও। পাশাপাশি এই ঐতিহ্যবাহী মসজিদের ঐতিহাসিক গুরুত্ব ও নান্দনিক স্থাপত্য দেখতে দূর-দূরান্ত থেকেও দর্শনার্থীরা এসে নামাজ আদায় করেন।
৩২০ বছর আগে মোঘল আমলের স্থাপত্য নকশায় নির্মিত হয় এই মসজিদ। মসজিদ দুটির একটি বড় ও অপরটি অপেক্ষাকৃত ছোট এক গম্বুজ বিশিষ্ট। মসজিদের এক একটিতে চারটি করে মিনার রয়েছে। এক গম্বুজের এই মসজিদ চুন, সুরকি ও পাতলা বর্গাকার ইট দিয়ে নির্মিত। মোগল আমলের স্থাপত্য নকশায় নির্মিত এই মসজিদে রয়েছে একটি করে দরজা। দরজাগুলো আকারে ছোট। মসজিদের দক্ষিণ ও উত্তর পাশে রয়েছে ছোট দুটি জানালা। ছোট মসজিদটিতে ইমামসহ চারজন একসাথে নামাজ আদায় করতে পারেন। আর বড় মসজিদটিতে ইমামসহ ২৫ জন মুসল্লি এক সাথে নামাজ আদায় করে থাকেন। এত বছর আগে এমন দৃষ্টি নন্দন স্থাপনা কীভাবে নির্মাণ করা হলো, তা নিয়ে বিস্মিত বর্তমান প্রজন্মও। মসজিদ দুটি সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দেয়ালে ধরেছে নোনা, খসে পড়েছে কারুকার্য।
স্থানীয়রা দাবি জানায়, প্রাচীন এই মসজিদ দুইটি সরকারিভাবে সংস্কার ও সংরক্ষণ করার। সরকারিভাবে সংস্কার সংরক্ষণ করা না হলে ৩২০ বছর আগের নির্মিত মুসলমানদের ইতিহাসের অনন্য নিদর্শন এই মসজিদ দুইটি ভবিষ্যতে হয়তো বিলীন হয়ে যাবে।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান
বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ
Link Copied