ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

কুমিল্লার উন্নয়নে সবার সহযোগিতা দরকার- মনিরুল হক চৌধুরী


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৩-৩-২০২৬ দুপুর ৩:৯
কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন কুমিল্লার উন্নয়ন করতে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা দরকার। স্ব স্ব দপ্তর কুমিল্লা নিয়ে প্রপার কাজ সম্পন্ন করলে কুমিল্লার কাঙ্খিত উন্নয়ন সম্ভব। 
মঙ্গলবার (০৩ মার্চ) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সকল সরকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, কুমিল্লার মতো সুন্দর শহর এদেশে ছিলো না। এখন কুমিল্লায় আমরা একটা দুর্বিষহ অবস্থায় আছি। এ শহর পচে গেছে। এটাকে শহর বলা অন্যায় হবে। শহরে ঢুকতে এবং বের হতে বিপজ্জনক অবস্থা হয়েছে। এসব নিয়ে হতাশ হয়ে বসে থাকার সুযোগ নেই। আমি এই বৃদ্ধ বয়সে কিছু করতে চেয়েছি। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাচ্ছি।
তিনি আরও বলেন, কুমিল্লার যে নতুন দিগন্ত দেখছেন সেটা ছিলো এক বিস্তীর্ণ জলাশয়। কুমিল্লার মানুষ এক সময় দরিদ্রে নিমজ্জিত ছিলো। আখতার হামিদ খান এসে এ অঞ্চলের মানুষের ভাগ্য বদলাতে আসলেন। সিভিল সার্ভিসের চাকরি ছেড়ে তিনি এ অঞ্চলে সমবায়, কেটিসিসি, বার্ড প্রতিষ্ঠা করেন। এরপর থেকে এ অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তন হয়েছে। 
 
তিনি আরও বলেন, দেশ একটা সংকটে ছিলো, সংকট উত্তরণে নির্বাচিত সরকারের কোন বিকল্প ছিলো না। নানা চড়াই উৎরাই পেরিয়ে আজ দেশে একটি নির্বাচিত সরকার এসেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান এ জাতিকে একটি নির্বাচনে নিয়েছে এবং গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া স্মরণকালের সেরা নির্বাচন হয়েছে। এ নির্বাচনে সরকার, প্রশাসনসহ সবাই সহযোগিতা করেছে।
 
দপ্তর প্রধানদের উদ্দ্যেশ্য করে বলেন, আপনারা জানেন দেশ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সংকটে ছিলো। এখন একটি দীর্ঘমেয়াদি ট্রেনে উঠেছে, সবার সহযোগিতা দরকার। জাতির সংকট সম্পর্কে আপনারা অবগত। প্রতিটা দপ্তরের সমস্যা সমূহ চিহ্নিত করেন, সমস্যা সমাধানে কাজ করেন। শুরুটা আপনাদের করে যেতে হবে। 
 
তিনি বলেন, পদুয়ার বাজারের সাপ্তাহিক বাজারকে রাস্তা থেকে সরিয়ে পাশে ফিশারিজের খাস জমিতে নেয়ার তাগিদ দেন। সড়কে কোন বাজার বসানো যাবে না বলেও জানান তিনি।
 
জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানরা।

এমএসএম / এমএসএম

ভবদহ অধ্যুষিত মুক্তেশ্বরী নদীর বেড়িবাঁধ ধ্বসে গিয়ে নতুন করে ৫ গ্রাম প্লাবিত

লাকসামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবশে

চরফ্যাশন-মনপুরাকে পরিবেশবান্ধব পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : নুরুল ইসলাম নয়ন

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা সহ্য করা হবে না: মাওলানা আমিনুল ইসলাম

পাসওয়ার্ড জটিলতায় বন্দি কুড়িগ্রাম হাসপাতালের স্বাস্থ্য সেবা: কোটি কোটি টাকার সরঞ্জাম অচল, দুর্ভোগে রোগীরা

নাগেশ্বরী খাদ্যগুদামে বন্দি বানভাসীদের চাল, ফেরত গেছে টিসিবির চালও

পটিয়ায় ক্লার্ক নেতা তোহা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম, মানববন্ধন

নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল

চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস