বরগুনায় বঙ্গোপসাগরে জলদস্যু দমনে যৌথবাহিনী ও পুলিশ সুপারের মতবিনিময় সভা
বরগুনা জেলার আওতাধীন বঙ্গোপসাগর ও বলেশ্বর নদীর মোহনা এলাকায় জলদস্যুদের চাঁদাবাজি, ডাকাতি, জেলেদের অপহরণ এবং মুক্তিপণ দাবি/আদায়ের মতো অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) সকাল ১১.০০ ঘটিকায় পুলিশ অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী যৌথবাহিনীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন পুলিশ, র্যাব, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা।
সভায় সভাপতিত্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মোঃ কুদরত-ই-খুদা, পুলিশ সুপার, বরগুনা জেলা। তিনি বলেন, বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জলদস্যুতা সম্পূর্ণরূপে দমন করতে সমন্বিত ও টেকসই অভিযান অব্যাহত থাকবে। এ লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং আন্তঃবাহিনী সমন্বয় আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ ইব্রাহীম এবং অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) জনাব শাহেদ আহমেদ চৌধুরীসহ জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় উপকূলীয় জলসীমায় অপরাধ প্রতিরোধে বাস্তবমুখী কর্মপরিকল্পনা প্রণয়ন, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা, জেলেদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং তথ্য আদান-প্রদানে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তারা জলদস্যুতা দমনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়, উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জেলেদের নিরাপদে মাছ আহরণ নিশ্চিত করতে এ ধরনের সমন্বয় সভা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied