ঢাকা মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ছাত্রদল সভাপতিকে কুপিয়েছে যুবলীগের কর্মীরা, গ্রেপ্তার-১


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৩-৩-২০২৬ দুপুর ৩:২০
রিশালের বাকেরগঞ্জ উপজেলায় চরাদি ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফাহাদ খানকে (৩০) কুপিয়েছে যুবলীগের কর্মীরা।
 
সোমবার (২ মার্চ) রাত ৯টার সময় চরাদি ইউনিয়নের হলতা গ্রামের সরদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত ফাহাদ খান উপজেলার চরাদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং কামাল হোসেন খানের ছেলে।
 
গুরুতর ফাহাদকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
 
হাসপাতালে নেওয়ার পথে ফাহাদ খান স্বজনদের মাধ্যমে ১ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি অভিযোগ করেন, চরাদি ইউনিয়নের মোশাররফ হোসেন পান্নু খানের ছেলে যুবলীগ কর্মী আরিফ খান, সুলতান খানের ছেলে কাজী রিয়াজ, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম রানাসহ অজ্ঞাত ৪-৫ জন তার ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে কুপিয়ে জখম করে।
 
ভিডিও বার্তায় ফাহাদ আরও দাবি করেন, হলতা বাজারে ডিস ব্যবসায়ীর কাছে ইউপি সদস্য রানাসহ কয়েকজন চাঁদা দাবি করেন। এ ঘটনায় তিনি প্রতিবাদ করেন এবং ওই ব্যবসায়ীর সঙ্গে থানায় গিয়ে তাকে মামলায় সহায়তা করেন। এছাড়াও যুবলীগ কর্মী আরিফ ও কাজী রিয়াজ এলাকায় মাদক ব্যবসায় সাথে জড়িত। বিভিন্ন সময় তিনি মাদক ব্যবসার প্রতিবাদ করেন। এসবের জের ধরে তার ওপর হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
 
তিনি অভিযোগ করেন, হামলাকারী যুবলীগের সন্ত্রাসীদের সাথে বাকেরগঞ্জ থানার ওসি কেএম সোহেল রানার সুসম্পর্ক রয়েছে। তাকে কুপিয়ে জখম করার সাথে ওসির সম্পৃক্ততা রয়েছে। হামলায় তার মৃত্যু হলে উল্লিখিত ব্যক্তিদের সাথে ওসিও দায়ী থাকবেন বলে তিনি ভিডিওতে উল্লেখ করেন।
 
এদিকে অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আমিনুল ইসলাম রানার সাথে আলাপকালে তিনি জানান, ছাত্রদল নেতা ফাহাদ খানকে কুপিয়ে জখমের ঘটনায় তিনি জড়িত নয়। ঘটনার সময় তিনি বরিশালে অবস্থান করছিলেন। এছাড়া কয়েকদিন আগে তার নামে একটি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। তিনি তদন্ত করে ফাহাদকে কোপানোর ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান।
 
বাকেরগঞ্জ থানার ওসি কে এম সোহেল রানা বলেন, ডিস ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে গত সপ্তাহে একটি চাঁদাবাজি ও একটি অন্যান্য ধারায় দুটি মামলা হয়েছে। সেই ঘটনার ধারাবাহিকতায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি জানান, ছাত্রদল নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় কাজী রিয়াজ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

বটিয়াঘাটা সালেহা হত্যা মামলার পলাতক আসামি সিজার গ্রেফতার

মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'চেষ্টা'র উদ্যোগে দুই গৃহহীন নারী পেলেন বাড়ি

নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচন

নন্দীগ্রামে মাদক ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার ৭

চাঁদপুরে ঈদুল ফিতরকে কেন্দ্র করে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নন্দীগ্রামে ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা দায়ের

আলু চাষে বাড়তি খরচ,কম দামে বিক্রি- কৃষকদের হতাশা

গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার-১

নেছারাবাদে সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদে ‘বিচারের পরে বিষপান, বরিশালে চিকিৎসাধীন অটোরিকশাচালকের মৃত্যু

পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে ও দোষী ব্যাক্তির শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ

পাবনায় আদালত চত্বরে পকেটমার, সামারি ট্রায়ালে ৬ মাসের কারাদন্ড

বড়লেখায় অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্ট অভিযানে জরিমানা