শিল্প বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে ধামরাইয়ের গাজিখালী নদী
ঢাকার ধামরাইয়ে বিভিন্ন শিল্পকারখানা থেকে নির্গত বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত বর্জ্যপানি সরাসরি গাজিখালী নদীতে ফেলায় নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। এতে নদীর পানি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। পাশাপাশি ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে নদীর আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে,বাড়ছে নানা রকম রোগবালাইয়ের ঝুঁকি।
সরেজমিনে গিয়ে দেখা যায়,নদীর পানিতে কালো ও সাদা আস্তরণ জমেছে। দুর্গন্ধে টেকা দায়। নদীর তীরজুড়ে জমেছে শিল্পকারখানার বর্জ্য।
দেশের বৃহৎ যমুনা নদী থেকে উৎপত্তি ধলেশ্বরী নদী, আর ধলেশ্বরী থেকে উৎপত্তি ধামরাইয়ের এই গাজিখালী নদী। প্রায় ২০ কিলোমিটার আঁকাবাঁকা পথ পেরিয়ে এটি বাথুলী হয়ে বংশী নদীতে মিশেছে। ১৫-২০ বছর আগেও বর্ষায় ছিল প্রবল স্রোত, শুষ্ক মৌসুমে স্বচ্ছ পানি। কৃষিকাজ, গোসল ও গৃহস্থালির কাজে এ নদীর পানি ব্যবহার হতো। বছর জুড়ে মিলত মাছ, জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
বর্তমানে সেই চিত্র সম্পূর্ণ ভিন্ন। স্থানীয়দের অভিযোগ, শিল্পকারখানাগুলো কোনো ধরনের পরিশোধন ছাড়াই প্রতিদিন বর্জ্য নদীতে ফেলছে। ফলে মাছ মারা যাচ্ছে, কৃষিজমির উৎপাদন কমছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
নদীপাড়ের বাসিন্দা ৭০ বছর বয়সী জয়ফুল বেগম বলেন,আমরা নদীর পাড়ের মানুষ বড়ই অসহায়। ময়লা-আবর্জনার দুর্গন্ধে থাকা কষ্টকর। বৃষ্টি হলে গন্ধ আরও বেড়ে যায়।
বাথুলী এলাকার দোকানদার বাবুল হোসেন বলেন,নদীর পরিবেশের কথা বলে লাভ নেই। ফ্যাক্টরির মালিকদের কাছে সবাই ধরাশায়ী। প্রতিবাদ হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। জনপ্রতিনিধিরা ফ্যাক্টরিতে যান, ফিরে আসেন কিন্তু কোনো ব্যবস্থা নেই।
এক স্থানীয় বাসিন্দা বলেন,আগে এই নদীর পানি দিয়ে ধান চাষ করতাম, মাছ ধরতাম। এখন পানির গন্ধেই অসুস্থ লাগে।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে,দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে গাজিখালী নদী পুরোপুরি মৃত নদীতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে, যা স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।
এ বিষয়ে এলাকাবাসী পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের অভিযোগ, যথাযথ নজরদারি ও আইন প্রয়োগের অভাবে দূষণ দিন দিন বাড়ছে।
স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন,সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে কথা বলে কীভাবে দ্রুত সমাধান করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’