ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার-১


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩-৩-২০২৬ দুপুর ৩:৩৭

গাজীপুরে চাঁদাবাজির মামলায় মাহবুল (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) রাত পৌনে ১১ টার সময় চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মাহবুল ফরিদপুর জেলা ভাঙ্গা থানার বালিয়া চড়া গ্রামের আদেল মিয়ার ছেলে।

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার এস.এম. শফিকুল ইসলাম।  

পুলিশ জানায়,গেল (১ মার্চ) রাত ৯ টা ৪০ মিনিটের সময় মহানগরীর বাসন থানাধীন দিঘিরচালা এলাকায় চাঁদাবাজী ঘটনা সংক্রান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। 

উক্ত ঘটনার বাদী সোহাগী (৩০),থানায় হাজির হয়ে চাঁদাবাজীর ঘটনায় লিখিত এজাহার দায়ের করেন। বাদীর এজাহারের ভিত্তিতে বাসন থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

এছাড়াও ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ। 

এমএসএম / এমএসএম

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ