ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে ঈদুল ফিতরকে কেন্দ্র করে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ৩-৩-২০২৬ দুপুর ৪:২১

চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত রোড ও মীর শপিং কমপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ মার্চ) পরিচালিত এই অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে পণ্যের দাম ও মান নিয়ন্ত্রণে এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানকালে বিউটি স্টোরে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করায় ১০,০০০ টাকা জরিমানা।

এ ওয়ান প্লাসে আসন্ন ঈদ উপলক্ষে পোশাকে দ্বিগুণেরও বেশি মুনাফা করার প্রমাণ পাওয়ায় ৫,০০০ টাকা জরিমানা।

ফাতেমা ফেব্রিক্সে একই অপরাধে অর্থাৎ পোশাকে অতিরিক্ত মুনাফা করায় ৫,০০০ টাকা জরিমানা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরণের অনিয়ম না করার অঙ্গীকার করে।

সহকারী পরিচালক জানান, "অধিক মুনাফাকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন দিনের মধ্যে পণ্যের মূল্য সংশোধন করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।"

অভিযান চলাকালে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে জনসচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে চাঁদপুর সদরের স্যানেটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

এমএসএম / এমএসএম

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত