ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে গাঁজা-ফেনসিডিলসহ আটক ২


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৩-১০-২০২১ বিকাল ৬:৩০

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

থানা সূত্রে জানা গেছে, রোববার (৩ অক্টোবর) ভোরে ঢাকা চট্টগাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ সোনালী ব্যাংকের সামনে থানার এসআই প্রতুল দাসের নেতৃত্বে এএসআই ইয়াসিন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন সাদা রঙের একটি টয়োটা করোলা প্রাইভেটকারে (ঢাকা- মেট্রো-গ-১৫-২১৭৮) তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো- ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার ছোট কৈখালী গ্রামের আব্দুল জব্বারের ছেলে বেলায়েত হোসেন (৪৪) ও কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের মো. জামালের ছেলে আবুল বাশার (২৪)। এ সময় প্রাইভেটকার ও মাদক কারবারিদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা জানান, পুলিশের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে দুজনকে আটক করা হয়। রোববার দুপুরে থানায় মামলা দায়ের শেষে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার