ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

অপরাধ জগতের লাগামহীন সম্রাট 'স্টিভ' পর্নোগ্রাফি মামলায় ঢাকা থেকে গ্রেফতার


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ৪-৩-২০২৬ দুপুর ২:১৪

ঝিনাইদহ সদর থানায় স্ত্রী'র দায়ের করা পর্নোগ্রাফি মামলায় অপরাধ জগতের লাগামহীন সম্রাট খ্যাত মেহেদী হাসান স্টিভ (২৬) নামে এক যুবককে রাজধানীর বিমান বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

মেহেদী হাসান স্টিভ ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর গ্রামের হোসেন মিঞার ছেলে। 

স্টিভের এলাকাবাসী ও ভুক্তভোগী দ্বিতীয় স্ত্রী'র পরিবার জানান, মেহেদী হাসান স্টিভ পর্যায়ক্রমে তিনটি বিবাহ করেছেন। নবম শ্রেণি পড়ুয়া প্রথম স্ত্রীকে তালাকের পর পুনরায় বিবাহ করা, দ্বিতীয় স্ত্রী'র সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও করে, তাকে দিয়ে একের পর এক অপরাধ কর্মে সহায়তা করার জন্য চাপ সৃষ্টি করে আসছিল স্টিভ। এক পর্যায়ে, দ্বিতীয় স্ত্রী স্টিভের অপরাধ কর্মে সহায়তা করতে রাজি না হওয়ায়, তাকে অস্ত্রের মুখে জিম্মি করে লোকজন নিয়ে জোরপূর্বক তালাক দেওয়ার পর এ ধরনের ছবি ও ভিডিও বিভিন্ন গ্রুপে প্রদান করে, সে দ্বিতীয় স্ত্রীকে নিয়মিত ব্ল্যাকমেইল করে আসছিল। বেঁচে থাকার কোন পথ খোলা না পেয়ে, নিজের ইজ্জত ও সম্ভ্রম রক্ষার্থে তার দ্বিতীয় স্ত্রী ঝিনাইদহ সদর থানায় একটি এজাহার দায়ের করেন।

ভুক্তভোগী ওই নারী সাংবাদিকদের জানান, 
সে একজন মাদকসেবী ও ভয়ংকর সন্ত্রাসী। আমি তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায়, সে আমার উপরে অমানবিক নির্যাতন করেছে। সিগারেটের আগুন দিয়ে নৃশংসভাবে আমার শরীর পুড়িয়েছে। এক পর্যায়ে, জোরপূর্বক তালাকও দিয়েছে। এখন সে আমার ইজ্জত-সম্মান নিয়ে খেলছে। আমার বেঁচে থাকার কোন পথ সে খোলা রাখেনি। একেরপর এক হুমকির মধ্যে আমরা দিন কাটাচ্ছি। তার ভয়ে আমরা পুরো পরিবার একরকম ঘরবন্দী জীবন যাপন করছি। এখন আমার একটিই দাবি, আপনাদের মাধ্যমে ঝিনাইদহ জেলা প্রশাসন এই মামলার সঠিক তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার করুন। আমার মতো আর কারো জীবন ঐ অমানুষের হাতে যেন নষ্ট না হয়। আমি তার কঠিন শাস্তি চাই।"

এলাকাবাসী জানান, হোসেন মিঞা ও তার ছেলে মেহেদী হাসান স্টিভকে নিয়ে তারা অতিষ্ঠ। অস্ত্র, চোরাচালান, মাদক কারবারিসহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। স্টিভের মা ও বোন এই সিন্ডিকেটের মূল পরিচালক। শহরের বড়-বড় শিল্পপতি ও রাজনৈতিক মহলের সাথে তাদের ওঠাবসা। আমরা তাদের কঠিন শাস্তি চাই। 

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক রফিক জানান, স্ত্রী'র দায়ের করা পর্নোগ্রাফি মামলায় আসামি মেহেদী হাসান স্টিভকে রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ঝিনাইদহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক