ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ৪-৩-২০২৬ দুপুর ৩:২২

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। দায়িত্ব গ্রহণের পর তাঁর এই আকস্মিক পরিদর্শন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে নালিতাবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রোগ্রাম শেষে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তিঁনি সরাসরি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

চিকিৎসক ও কর্মচারীদের সাথে কথা বলে হাসপাতালের চিকিৎসক ও নার্স সংকট, শয্যা ও আধুনিক সরঞ্জামের সীমাবদ্ধতা এবং অ্যাম্বুলেন্স সংকটের মতো বিভিন্ন সমস্যার কথা উঠে আসে।

উন্নত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি দিয়ে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এমপি বলেন, “জনগণের অকুন্ঠ ভালোবাসা ও ভোটে আমি নির্বাচিত হয়েছি। নকলা-নালিতাবাড়ীর মানুষের জন্য উন্নত ও মানসম্মত আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অন্যতম প্রধান দায়িত্ব। আজ সরেজমিনে পরিদর্শন করে হাসপাতালের বিভিন্ন সংকটগুলো লক্ষ্য করেছি। দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসক ও নার্স বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং অন্যান্য সংকট সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।”

নবনির্বাচিত এমপির এমন কর্মতৎপরতা ও সেবামূলক মানসিকতাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা মনে করছেন, দায়িত্বের শুরুতে স্বাস্থ্যসেবাকে প্রাধান্য দেওয়ার এই পদক্ষেপ ভবিষ্যতে নকলা-নালিতাবাড়ীর উন্নয়নে নতুন দিকনির্দেশনা দেবে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪