ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

‎ফরিদা ইয়াছমিন শোভা সংরক্ষিত নারী আসনে আলোচনায়


মজিবর রহমান, ফুলছড়ি photo মজিবর রহমান, ফুলছড়ি
প্রকাশিত: ৪-৩-২০২৬ দুপুর ৩:৪৯

‎সংরক্ষিত নারী আসনে জাতীয় সংসদ সদস্য (এমপি) পদে আলোচনায় রয়েছেন গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াছমিন শোভা। রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে তাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের মতে, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছেন।

‎জানা যায়, দীর্ঘদিন ধরে জেলা মহিলা দলের নেতৃত্ব দিয়ে আসছেন ফরিদা পারভীন শোভা। দলীয় কর্মসূচি বাস্তবায়ন, নারীদের রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে। বিশেষ করে গাইবান্ধার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে নারী নেত্রীদের সংগঠিত করতে তার ভূমিকা দলীয় মহলে প্রশংসিত।

‎‎দলীয় একাধিক সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। সে বিবেচনায় ফরিদা ইয়াছমিন শোভার নাম শীর্ষ আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

‎এ বিষয়ে জানতে চাইলে ফরিদা ইয়াছমিন শোভা বলেন, “দল যদি আমাকে যোগ্য মনে করে এবং দায়িত্ব দেয়, তাহলে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তা পালনের চেষ্টা করবো। রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, সেবার মাধ্যম।”

‎‎জেলা বিএনপির একাধিক নেতাকর্মী জানান, সংরক্ষিত নারী আসনে গাইবান্ধা থেকে একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য নারী নেত্রী মনোনয়ন পেলে জেলার রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

‎‎এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূল পর্যায়ে সক্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ নেত্রীদের মনোনয়ন দেওয়া হলে দলীয় কাঠামো আরও শক্তিশালী হবে এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণও বাড়বে।

‎‎সংরক্ষিত নারী আসনের প্রার্থিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটির ওপর নির্ভর করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট