ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৪-৩-২০২৬ দুপুর ৪:৪

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার আড়িয়ারা গ্রামে মান্নান মোল্যার ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দাউদ গাজী (৫০) পাইকগাছা উপজেলার গড়ইখালী গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানকে নিয়ে ওই ইটভাটায় কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার দুপুরে মোটরের মাধ্যমে পানি উত্তোলনের জন্য ইলেকট্রিক সুইচ অন করতে যান দাউদ গাজী। এ সময় তার শরীর ভেজা থাকায় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যুতে স্ত্রী ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে থানায় মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়রা ইটভাটায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা