ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় আধুনিক প্রযুক্তিতে মরিচ চাষে বিপ্লব, আশাতীত ফলন


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ৪-৩-২০২৬ দুপুর ৪:৪

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আধুনিক প্রযুক্তিনির্ভর মরিচ চাষে ব্যাপক সাফল্যের দেখা মিলেছে। উন্নত জাতের বীজ ও আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার করে কৃষকরা পেয়েছেন আশাতীত ফলন, যা এলাকাজুড়ে সৃষ্টি করেছে ব্যাপক সাড়া।

বুধবার (৪ মার্চ) দুপুর ২টায় উপজেলার কুশলি ইউনিয়নের দক্ষিণ বাশুরিয়া গ্রামে ২০২৫-২০২৬ অর্থবছরের “মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় এক বিশাল মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে আধুনিক চাষ পদ্ধতির সুফল সরেজমিনে দেখে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) গোপালগঞ্জের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি অফিসের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সঞ্জয় কুমার কুণ্ডু, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আবুল বাশার মিয়া এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মিঠুন সরকার।

অনুষ্ঠানে প্রদর্শনীভুক্ত সফল এক কৃষক তাঁর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, উপজেলা কৃষি অফিসের সঠিক পরামর্শ ও উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে এবার মরিচের আশাতীত ফলন পেয়েছি। আধুনিক প্রযুক্তি প্রয়োগের কারণে রোগবালাই কম হয়েছে এবং উৎপাদন খরচও আগের তুলনায় অনেক কমেছে। আমার এই ফলন দেখে গ্রামের অন্য কৃষকরাও এখন এ পদ্ধতিতে মরিচ চাষে আগ্রহী হচ্ছেন।

প্রদর্শনী প্লট পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মামুনুর রহমান বলেন, দেশের মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে মসলাজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের সঠিক ব্যবহারের মাধ্যমেই কৃষিকে লাভজনক খাতে রূপান্তর করা সম্ভব। টুঙ্গিপাড়ার এই সাফল্য জেলাজুড়ে ছড়িয়ে দিতে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।

মাঠ দিবসে সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ (এসএএও) এবং এলাকার বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন এবং ভবিষ্যতে উন্নত জাতের মসলা চাষে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত