বরগুনায় অবৈধ কাঠ কয়লার কারখানায় ১ লাখ টাকা জরিমানা
বরগুনা পরিবেশ অধিদপ্তর ও বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধভাবে পরিচালিত একটি বায়ুদূষণকারী কাঠ কয়লার কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ ২০২৬) বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটনা ইউনিয়নের আজগরকাঠী গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কাঠ কয়লা উৎপাদন করে আসছিল। এতে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। ভ্রাম্যমাণ আদালত বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ৮ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করেন। একই সঙ্গে কারখানাটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব এবং ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। এ সময় বরগুনা থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী ও অবৈধ শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Aminur / Aminur
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ