গ্রামীণ অর্থনীতিতে সহায়তা: মনপুরায় ব্র্যাকের হাঁস বিতরণ কর্মসূচি
“একটি হাঁস বদলে দিতে পারে একটি পরিবার"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিনামূল্যে হাঁস বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।
ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আয়োজনে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় উপজেলার বাঁধেরহাট ব্রাঞ্চে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিকল্প আয়ের উৎস হিসেবে ১০০টি পরিবারের মাঝে মোট ৩ হাজার হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। এর মধ্যে প্রতিটি পরিবারকে ২০টি করে হাঁসের বাচ্চা বিনামূল্যে এবং অতিরিক্ত ১০টি করে হাঁসের বাচ্চা অর্থের বিনিময়ে দেওয়া হয়। ফলে প্রতিটি পরিবার মোট ৩০টি করে হাঁসের বাচ্চা পায়।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্দেশ্য হলো-পিছিয়ে পড়া মানুষগুলো যাতে তাদের স্বাভাবিক কাজের পাশাপাশি বিকল্প আয়ের পথ খুঁজে পায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। সেই লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) আব্দুল মালেক জমাদার, বিশ্বজিৎ কুমার ঘোষ, মো. হাফিজুর রহমান (বিডিসি) ভোলা, মো. শাহীন রেজা (বিডিইউ), সহকারী এলাকা ব্যবস্থাপক মো. আহাদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক পিন্টু বিশ্বাস, দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মেহেদী হাসান, দৈনিক জনবাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি আ. রহমান সোয়েবসহ ব্র্যাক মনপুরা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, হাঁস পালন সহজ হওয়ায় গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য এটি একটি টেকসই আয়ের উৎস হিসেবে কাজ করবে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করবে।
ব্র্যাকের এই কর্মসূচির সুবিধাভোগীরা জানান, হাঁস পালন করলে তারা অতিরিক্ত আয় করতে পারবেন এবং এতে তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা