ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে মাষ্টার সামছল হক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ সহায়তা বিতরণ


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৫-৩-২০২৬ দুপুর ৩:৫৫
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ০৫ নং ওয়ার্ডে মরহুম আলহাজ্ব মাস্টার সামছল হক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টায় ভুলাই বাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩০০ জন রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এর আগে ১০০ জন অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার ২টি মসজিদ ও ৩টি মাদ্রাসায় ইফতার, তারাবি নামাজ এবং মসজিদ সংস্কারের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র  যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যু্বদলের ১ নং সহ-সভাপতি ফোরকান উদ্দিন রিজভী।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, মুছাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মাস্টার ছায়েদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার মোঃ নিজাম উদ্দিন।
 
উল্লেখ্য, এই মানবিক কার্যক্রমটি ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী মোহাম্মদ নিজাম উদ্দিন ফাউন্ডেশনের কো-চেয়ারম্যা ইউএসএ প্রবাসী  মোঃ রিদওয়ানুল বারীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়।উক্ত আয়োজনের সার্বিক সমন্বয় করেন মরহুম আলহাজ্ব মাস্টার সামছুল হকের কনিষ্ঠ সন্তান ও ফাউন্ডেশনের পরিচালক যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ শাহেদ ইকবাল।
 
উল্লেখ্য, মরহুম আলহাজ্ব মাস্টার সামছুল হক সন্দ্বীপের মুছাপুর এলাকার একজন সৎ, মানবদরদী ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে এলাকার শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য। তার আদর্শ ও স্মৃতিকে ধরে রাখতে প্রতিষ্ঠিত মরহুম আলহাজ্ব মাস্টার সামছুল হক ফাউন্ডেশন গত প্রায় এক যুগ ধরে নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছর পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রী বিতরণ, অসহায়দের আর্থিক সহায়তা, মসজিদ-মাদ্রাসায় অনুদান প্রদানসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ফাউন্ডেশনটি এলাকার মানুষের কাছে প্রশংসিত হয়ে আসছে।

এমএসএম / এমএসএম

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার