ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৫-৩-২০২৬ দুপুর ৪:৬
পঞ্চগড়ের বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম ওয়াহিদুজ্জামানকে বদলি করার পরেও কার্যালয় ত্যাগ না করায়,জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।বদলি আদেশের চার মাস হলেও বদলি না নিয়ে,সম্প্রতি বদলি ঠেকাতে মরিয়া হয়ে জেলা অফিসের কর্মচারীদের চাপ প্রয়োগ করে, আরো কিছুদিন থাকার জন্য অধিদপ্তরে লিখিত আবেদন করায়।
 
জানা যায়,২০২০ সালের ডিসেম্বরে বোদা উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি।কিছুদিন পরে জেলা কার্যালয়ের উপ পরিচালক বদলি হলে, উপ পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পান এ কর্মকর্তা।একই কর্মস্থলে দীর্ঘদিন থাকায় সরকারি নিয়মানুযায়ী গত বছরের নভেম্বরে তাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বদলি করা হয়।
 
লায়লা আক্তারসহ একাধিক সেবা প্রার্থীর অভিযোগ, ভিডাব্লিউবির সমস্যা সমাধানের জন্য উপজেলায় বার বার গেলেও তাকে পাওয়া যায় না।
 
এছাড়াও অসৌজন্য আচরনেরও অভিযোগ রয়েছে কর্মকর্তার বিরুদ্ধে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী জানিয়েছেন,প্রতিনিয়ত কর্মচারীদের সাথে অসৎ আচরণে অতিষ্ঠ তারা।বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে উপজেলায় বহাল রাখার জন্য লিখিত নেন তিনি।তারা অবিলম্বে এই বিতর্কিত ব্যক্তির বদলির আদেশ বহাল রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
 
এ ব্যাপারে বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপ পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা এ কে এম ওয়াহিদুজ্জামানকে মুঠোফোনে কল দিলে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন তিনি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত